×

আন্তর্জাতিক

রাশিয়ায় হামলার ব্যাপারে যা জানা গেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:০০ এএম

রাশিয়ায় হামলার ব্যাপারে যা জানা গেল

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর রাশিয়ার ভূখণ্ডে হামলার বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম। দ্য টাইমস তাদের একটি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে।

একজন ন্যাটো কূটনীতিক জানিয়েছেন, এই বিষয়ে সিদ্ধান্ত মূলত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে হবে। তবে, তারা জানে না রাশিয়ার সীমারেখা কোথায়। তার মতে, রাশিয়ার হুমকি আগের চেয়ে অনেক বেশি।

দ্য টাইমস আরো জানায়, রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমোদন পেলেও যুদ্ধের পরিস্থিতি খুব বেশি বদলাবে না। রাশিয়া এরই মধ্যে তাদের বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনের পশ্চিমা অস্ত্রের পরিসরের বাইরে সরিয়ে নিয়েছে। ইউক্রেনের জন্য বরং ড্রোনের ব্যবহার বাড়ানো এবং স্থানীয় উৎপাদন বৃদ্ধি বেশি লাভজনক হবে।

আরো পড়ুন: রাশিয়ার অভ্যন্তরে হামলা ইউক্রেনের যুদ্ধ জয়ের পরিকল্পনার অংশ

সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেনের পক্ষে রাশিয়ার বাহিনীকে মধ্যমেয়াদে সরিয়ে দেয়া কঠিন হবে। শান্তি আলোচনা ইউক্রেনের জন্য খুবই কঠিন এবং বেদনাদায়ক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

তাস অবলম্বনে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা

সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App