×

আন্তর্জাতিক

বোরকা নিষিদ্ধ করল সুইজারল্যান্ড

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম

বোরকা নিষিদ্ধ করল সুইজারল্যান্ড

ছবি: ভোরের কাগজ

মুসলিম নারীদের বোরকা নিষিদ্ধ করেছে সুইজারল্যান্ডের সরকার। বুধবার (৬ নভেম্বর) দেশটির সরকার আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে, ২০২৫ সালের পহেলা জানুয়ারি থেকে মুসলিম নারীদের বোরকা নিষিদ্ধ করা হয়েছে।

বিষয়টি নিয়ে ২০২১ সালে সুইজারল্যান্ডে গণভোট হয়েছিল, তাতে অল্প ভোটে বোরকা নিষিদ্ধের পক্ষে রায় যায়। তখন দেশটির মুসলিম সম্প্রদায় এর নিন্দা জানিয়ে ব্যাপক বিক্ষোভ মিছিল করেন।  এর আগে ২০০৯ সালে দেশটিতে নতুন কোনো মিনার (মসজিদ) নির্মাণের ওপরও একই প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

সর্বশেষ বোরকা নিষিদ্ধ করার বিষয়ে বুধবার সুইজারল্যান্ডের গভর্নিং ফেডারেল কাউন্সিল একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কেউ এই আইনটিকে লঙ্ঘন করলে তাকে ১ হাজার সুইস ফ্রাঙ্ক (১১৪৪ মার্কিন ডলার) জরিমানা করা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ লাখ ৩৬ হাজার টাকারও বেশি।

সুইস সরকার আরো জানিয়েছে, বোরকার ওপর নিষেধাজ্ঞাটি কোনো বিমানে, কূটনৈতিক এবং কনস্যুলার প্রাঙ্গণে প্রযোজ্য হবে না। উপাসনালয় এবং অন্যান্য পবিত্র স্থানগুলোতেও কেউ চাইলে মুখ ঢেকে রাখতে পারবেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে—স্বাস্থ্য ও নিরাপত্তা, দেশীয় রীতিনীতি বা আবহাওয়ার কারণে মুখের ওপর কোনো আবরণ ব্যবহার অনুমোদিত থাকবে শুধু। শৈল্পিক উপস্থাপন এবং বিনোদন ও বিজ্ঞাপনের ক্ষেত্রেও এটির অনুমতি দেয়া হবে। পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশে ব্যক্তিগত সুরক্ষার জন্য কেউ চাইলে অনুমতি সাপেক্ষে মুখ ঢেকে রাখতে পারবেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App