×

আন্তর্জাতিক

ইয়েমেনে পেট্রোল পাম্পে বিস্ফোরণে নিহত ৮, আহত অর্ধশত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৩:২৯ পিএম

ইয়েমেনে পেট্রোল পাম্পে বিস্ফোরণে নিহত ৮, আহত অর্ধশত

ছবি: সংগৃহীত

ইয়েমেনের আল-বায়দা প্রদেশে একটি পেট্রোল পাম্পের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে বিস্ফোরণে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অর্ধশত।

শনিবার (১১ জানুয়ারি) এই বিস্ফোরণে পেট্রোল পাম্প ও সংলগ্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দেশটির চিকিৎসাকর্মী ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে রবিবার এ খবর জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির জাহের জেলার পেট্রোল পাম্পটির প্রাঙ্গণের মধ্যেই জ্বালানি ট্যাঙ্কটির অবস্থান ছিল।

বিস্ফোরণের সময় পেট্রোল পাম্পটিতে অনেক মানুষ ছিলেন। বিস্ফোরণের পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো এলাকাজুড়ে আগুন জ্বলতে থাকে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা জানা যায়নি। ইতোমধ্যে বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App