×

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য কেন ভয় পাচ্ছে ইসরায়েল?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৮:৫৮ পিএম

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য কেন ভয় পাচ্ছে ইসরায়েল?

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধের আশঙ্কায় খুবই উদ্বেগে রয়েছে ইসরায়েল বলে জানিয়েছেন ওয়ালা নিউজের বিশ্লেষক ডেনিস স্ট্রানোভিচ।  

তিনি এক নিবন্ধে লিখেছেন- যুদ্ধ চলছে, কিন্তু ইসরায়েলের আশঙ্কা হলো এটি দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হতে পারে। এমনটি হলে তা ইসরায়েলের জন্য বড় বিপদ ডেকে আনবে। যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে তাহলে তা ইসরায়েলি অর্থনীতি এবং সমাজকে ভেঙে ফেলবে।

দখলদার ইসরায়েলের জায়নিস্ট সেন্টার ফর সিকিউরিটি রিসার্চের গবেষক এবং সামরিক গোয়েন্দা পরিষেবার ইরান বিষয়ক ডেস্কের সাবেক প্রধান বলেন, ইসরায়েলের এটা বুঝতে হবে যে, ইরানের পরমাণু বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করার ক্ষমতা তাদের নেই। ফলে দ্রুত ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শেষ করতে হবে।

ডেনিস স্ট্রানোভিচ বলেন, এই পরিস্থিতিতেও ইসরায়েলি কর্মকর্তারা যুদ্ধ শেষ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারছেন না, তারা বিভ্রান্তিতে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App