×

আন্তর্জাতিক

থানার কাছে বোমা বিস্ফোরণ, হতাহত ১৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম

থানার কাছে বোমা বিস্ফোরণ, হতাহত ১৯

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় পুলিশ স্টেশনের কাছে রাখা টাইম বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৭ জন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বান্নু জেলার মিরিয়ান পুলিশ স্টেশনের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মিরিয়ান পুলিশ স্টেশনের সামনে অবস্থিত দোকানগুলোর কাছে একটি মোটরসাইকেলে রাখা টাইম বোমা বিস্ফোরিত হলে ঘটনারস্থলে শিশুসহ দুইজন নিহত এবং আরো ১৭ জন আহত হয়। ঘটনায় পুলিশ সদস্যরা অক্ষত থাকলেও আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মেডিকেল টিচিং ইনস্টিটিউশন (এমটিআই)-এর মুখপাত্র মুহাম্মদ নোমান খাত্তাব বলেন, আহতদের জেলা সদর হাসপাতাল এবং খলিফা গুল নওয়াজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রেসকিউ ১১২২ কর্মকর্তারা জানায়, ‘জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে স্থানান্তর করে এবং মরদেহ উদ্ধার করে।’

এদিকে, ঘটনার পর বান্নু পুলিশের একটি বড় দল, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড (বিডিএস) এবং কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, ‘আরো কোনো হুমকি আছে কি না তা নিশ্চিত করতে বিডিএস দল ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App