×

আন্তর্জাতিক

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ পিএম

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ৫ দশমিক ৬ মাত্রার কম্পন হয়েছে পেশোয়ার ও রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন শহরে। 

ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এবং এর গভীরতা ছিল ৭৩ কিলোমিটার।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। কেপি প্রদেশে মালাকান্দ ও লোয়ার দির এলাকাতেও কম্পন অনুভূত হয়। এ ছাড়া হাঙ্গু, কোহাট, বাজাউর ও সোয়াতের বাসিন্দারাও ভূমিকম্প টের পান।

ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে পাকিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। সাম্প্রতিক দশকগুলোতে দেশটি একাধিক বিধ্বংসী ভূমিকম্পের মুখোমুখি হয়েছে।

২০২৫ সালের ১৯ জানুয়ারি ৫ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে কেঁপে ওঠে ইসলামাবাদ, সোয়াত ও হুনজা অঞ্চল। এর আগে ২০০৫ সালে আজাদ কাশ্মীরে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হন এবং লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েন।

এ ছাড়া ২০২১ সালে বেলুচিস্তানের হারনাই এলাকায় সংঘটিত ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হন। সে সময় ব্যাপক ভূমিধসের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App