×

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল যুদ্ধ

ইরানের হামলায় আমিরাতে ১ বাংলাদেশিসহ নিহত ৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:৫০ পিএম

ইরানের হামলায় আমিরাতে ১ বাংলাদেশিসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে পারস্য উপসাগরে প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে ইরান। তাদের হামলায় এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। 

রোববার (১ মার্চ) সন্ধ্যার পর সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় যে, ওই হামলায় যে তিনজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন বাংলাদেশ, একজন পাকিস্তান ও একজন নেপালের নাগরিক। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ আহমদ, তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে যে তারা ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে, যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে। এছাড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।

‘মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’ -বিবৃতিতে বলেছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে দুবাই ও আবুধাবির বিমানবন্দরে ইরানের হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছে বলে জানায় বিবিসি। 

আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে, জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে আসা একটি ড্রোন ঠেকিয়ে দেয় আমিরাতি বাহিনী। তবে সেই ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত ও সাতজন আহত হন। অন্যদিকে যাত্রীসংখ্যার দিক থেকে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সেই হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে খামেনিসহ ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।

হামলায় বেসামরিক হতাহতের সংখ্যাও বেড়েছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।

যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App