×

আন্তর্জাতিক

ইরানে মার্কিন সেনা পাঠানো 'সময়ের অপচয়’: ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০১:১৭ পিএম

ইরানে মার্কিন সেনা পাঠানো 'সময়ের অপচয়’: ট্রাম্প

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্তে ইরানে মার্কিন সেনা পাঠানো ‘সময়ের অপচয়’ হবে এবং এখন তিনি এমন কোনো বিষয় নিয়ে এখনই ভাবছেন না।

বৃহস্পতিবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। 

ট্রাম্প বলেন, এটা সময়ের অপচয়। তারা সবকিছু হারিয়েছে। তারা তাদের নৌবাহিনী হারিয়েছে। তারা যা হারাতে পারে তার সবকিছুই হারিয়েছে।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়াচ্ছে ইরানপন্থী মিলিশিয়া

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এনবিসিতে যে মন্তব্য করেছিলেন যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি স্থল আক্রমণের জন্য প্রস্তুত, সেটিও ‘অযথা মন্তব্য’ বলে উল্লেখ করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, তিনি বর্তমান ইরানি নেতৃত্ব কাঠামোকে ‘সাফ করে দিতে’ চান।

তিনি বলেন, আমরা চাই তাদের একজন ভালো নেতা থাকুক। আমাদের কিছু লোক আছে যারা আমার মনে হয় ভালো কাজ করবে। 

যদিও ট্রাম্প কারও নাম উল্লেখ করেননি।

সূত্র: বিবিসি বাংলা

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

স্পেনের কাছে হার, রেফারিং নিয়ে ক্ষুব্ধ ফ্রান্সের কোচ

স্পেনের কাছে হার, রেফারিং নিয়ে ক্ষুব্ধ ফ্রান্সের কোচ

ঢাকাসহ দেশের ৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের ৫ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

নতুন মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের ১৩০ মিলিয়ন ডলার জব্দ

নতুন মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের ১৩০ মিলিয়ন ডলার জব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App