×

ফুটবল

শেষ মুহূর্তের গোলে ঘানার উল্লাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৮:৪৯ এএম

শেষ মুহূর্তের গোলে ঘানার উল্লাস

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে প্রথম পয়েন্ট অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল পানামা। নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত আফ্রিকার অন্যতম শক্তিশালী দল ঘানাকে আটকে রেখে ইতিবাচক ফলের আশা দেখছিল মধ্য আমেরিকার দেশটি। তবে যোগ করা সময়ের শেষ মুহূর্তে হজম করা এক গোলে তাদের সেই স্বপ্ন ভেঙে যায়।

টরন্টোতে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচে ৯৫তম মিনিটে কালেব ইয়েরেঙ্কির একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় ঘানা। আট বছর পর বিশ্বকাপে ফেরা আফ্রিকান প্রতিনিধিরা এভাবেই রুদ্ধশ্বাস জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করল।

ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল পানামা। তারা ৬২ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে এবং মোট ১১টি শট নেয়। অন্যদিকে ঘানা শট নেয় আটটি। তবে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় পানামা।

ঘানার রক্ষাকবচ হয়ে ওঠেন বদলি গোলরক্ষক বেঞ্জামিন আসারে। বিরতির পর মাঠে নেমে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। বিশেষ করে বক্সের ভেতর থেকে নেওয়া দুটি বিপজ্জনক শট রুখে দেন তিনি। প্রথমার্ধে কয়েকটি সংঘর্ষে চোট পাওয়ার পর মূল গোলরক্ষক আতি জিগি মাঠ ছাড়লে তার পরিবর্তে নামানো হয় আসারেকে।

ম্যাচের প্রথম বড় সুযোগও তৈরি করেছিল পানামা। দ্বিতীয় মিনিটে আমির মুরিলোর নিচু ক্রস থেকে সিসিলিও ওয়াটারম্যান শট নিলে দারুণ দক্ষতায় তা প্রতিহত করেন জিগি।

গোলশূন্য ড্রয়ের সম্ভাবনা যখন ক্রমেই জোরালো হচ্ছিল, তখনই আসে ম্যাচের নির্ধারণী মুহূর্ত। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্র্যান্ডন থমাস-আসান্তে বাম প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে গোলমুখে বল পাঠান। সেখানে অপেক্ষায় থাকা কালেব ইয়েরেঙ্কি কাছ থেকে বল জালে জড়িয়ে ঘানাকে এনে দেন মূল্যবান তিন পয়েন্ট।

এই ম্যাচে ঘানা মাঠে নামে মিডফিল্ডার থমাস পার্টিকে ছাড়াই। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এই ফুটবলার কানাডার ভিসা না পাওয়ায় দলের সঙ্গে যোগ দিতে পারেননি।

শেষ পর্যন্ত ম্যাচে আধিপত্য দেখিয়েও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি পানামা। অন্যদিকে শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় তুলে নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে ঘানা।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টির সম্ভাবনা বাড়লেও কমছে না গরম

বৃষ্টির সম্ভাবনা বাড়লেও কমছে না গরম

৩ ম্যাচ নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ মিডফিল্ডার

৩ ম্যাচ নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ মিডফিল্ডার

জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, পেছনে ফেললেন মেসিকে

জোড়া গোলের রাতে রেকর্ডবুকে কেইন, পেছনে ফেললেন মেসিকে

বিশ্বব্যাপী মানবিক সংকটে নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

বিশ্বব্যাপী মানবিক সংকটে নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App