×

বিশ্ববাণিজ্য

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি, বিশ্ববাজারে কমল তেলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৪১ এএম

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি, বিশ্ববাজারে কমল তেলের দাম

ছবি : সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতির অবসান, হরমুজ প্রণালিতে পুনরায় জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং ইরানের তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের লক্ষ্যে একটি অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১৮ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ১ দশমিক ১২ শতাংশ কমে ৭৮ দশমিক ৬৬ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯৮ সেন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ কমে দাঁড়ায় ৭৫ দশমিক ৮১ ডলারে।

বিশ্লেষকদের মতে, চুক্তির ফলে অচিরেই ইরানের তেল বিশ্ববাজারে ফিরতে পারে—এমন প্রত্যাশায় বাজারে বিক্রির চাপ বেড়েছে। ১৪ দফার এই সমঝোতা অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত আলোচনার ভিত্তি তৈরি করা হবে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা সমঝোতা: লাভের পাল্লা কার দিকে?

তবে চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল বিষয়গুলো আপাতত আলোচনার বাইরে রাখা হয়েছে। একই সঙ্গে ইরানের পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের অর্থায়ন পরিকল্পনাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হলে ২০২৭ সালে বিশ্ববাজারে তেলের অতিরিক্ত সরবরাহ তৈরি হতে পারে।

অন্যদিকে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলতি বছর সুদের হার আরো বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। বিশ্লেষকদের মতে, এমন সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও তেলের চাহিদার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট কবে, যা জানা গেল

সংবিধান সংশোধন বিষয়ে রিপোর্ট কবে, যা জানা গেল

জাকসুর এক বছরে সাড়ে ৩ কোটি টাকার কাজ

জাকসুর এক বছরে সাড়ে ৩ কোটি টাকার কাজ

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App