×

ফুটবল

পর্তুগাল হেরেও যেতে পারত: রোনালদো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:১৩ এএম

পর্তুগাল হেরেও যেতে পারত: রোনালদো

ছবি : সংগৃহীত

আফ্রিকার দল ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটেই জোয়াও নেভেসের গোলে এগিয়ে গিয়েছিল পর্তুগাল। তখন মনে হচ্ছিল, সহজ এক জয়ের দিকেই এগোচ্ছে ইউরোপিয়ান জায়ান্টরা। কিন্তু সেই গোলের পর আর লক্ষ্যে কোনো শট রাখতে পারেনি তারা। উল্টো প্রথমার্ধের শেষ দিকে ডিআর কঙ্গো ইতিহাস গড়ে সমতায় ফিরলে ১-১ গোলের ড্র নিয়েই বিরতিতে যেতে হয় পর্তুগালকে।

পুরো ম্যাচে বিবর্ণ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অথচ সিআর সেভেনের উজ্জ্বল পারফরম্যান্স দেখার অপেক্ষায় ছিল তার ভক্ত-সমর্থকরা। তাদের তিনি হতাশ করেছেন ৯০ মিনিটে মাত্র তিনটি শট নিয়ে। ম্যাচশেষে তিনিও হতাশ, দলের পারফরম্যান্সও তার কাছে অস্বস্তিকর ছিল। 

তবে এই ড্রয়ের পরও সান্ত্বনা খুঁজছেন রোনালদো। কারণ কঙ্গোর কয়েকটি আক্রমণে হারের শঙ্কা উঁকি দিচ্ছিল পর্তুগাল শিবিরে। ম্যাচের পর হিউস্টন স্টেডিয়ামের মিক্সড জোনে ৪১ বছর বয়সী তারকা বললেন, ‘আমরা যে যথেষ্ট করিনি, তা নয়। এটাই ফুটবল। পর্তুগালের সুযোগ ছিল ম্যাচটি জেতার, কিন্তু হেরেও যেতে পারতো।’

পর্তুগালের প্রথম বিশ্বকাপ ম্যাচের ফল নিয়ে সোশ্যাল মিডিয়াতেও মন্তব্য করেছেন রোনালদো। আসন্ন ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর দৃঢ়প্রতিজ্ঞা তার, ‘আমরা এমন শুরু চাইনি, কিন্তু এটাই শেষ নয়। আমাদের মনোবল ধরে রাখতে হবে এবং পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।’

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বন্ধুত্ব জোরদার করতে আসিয়ান জোটের সঙ্গে বৈঠক পুতিনের

বন্ধুত্ব জোরদার করতে আসিয়ান জোটের সঙ্গে বৈঠক পুতিনের

সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

ফের বাড়ল স্বর্ণের দাম

ফের বাড়ল স্বর্ণের দাম

যোগ করা সময়ে ব্যবধান বাড়িয়ে জয় তুলে নিল কলম্বিয়া

যোগ করা সময়ে ব্যবধান বাড়িয়ে জয় তুলে নিল কলম্বিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App