×

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল যুদ্ধ

ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৮:২৫ পিএম

ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন ট্রাম্প

ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অবসানে ইরানের সঙ্গে কোনও ধরনের আলোচনার সম্ভাবনা আপাতত নাকচ করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তেহরানের পক্ষ থেকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া কোনও সমঝোতা হবে না।

খবর দিয়েছে এপি।

ট্রাম্প লিখেছেন, নিঃশর্ত আত্মসমর্পণের পর এবং একজন ‘মহৎ ও গ্রহণযোগ্য’ নেতা নির্বাচনের পর যুক্তরাষ্ট্র তার সাহসী মিত্র ও অংশীদারদের নিয়ে ইরানকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনতে নিরলস কাজ করবে।

মার্কিন প্রেসিডেন্ট এর আগেও একাধিকবার বলেছেন, ইরানের নেতৃত্বে ভবিষ্যতে যিনিই আসুন না কেন, তাকে অবশ্যই যুক্তরাষ্ট্রের পছন্দসই ব্যক্তি হতে হবে।

নিজের চিরচেনা নির্বাচনি স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’-এর আদলে ট্রাম্প তার এই পোস্টটি শেষ করেছেন ‘মিগা’ বা ‘মেক ইরান গ্রেট অ্যাগেইন’ লিখে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দেশীয় বস্ত্রখাতের জন্য বড় সুখবর পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App