×

রাজনীতি

‘বেইমানির কারণে’ হাসনাত-সারজিস ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:১৪ পিএম

‘বেইমানির কারণে’ হাসনাত-সারজিস ছাত্র উপদেষ্টা হতে পারেনি: রাশেদ খাঁন

হাসনাত, রাশেদ খান ও সারজিস। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম ‘গণঅভ্যুত্থানের সাথে বেইমানি’ করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। 

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। 

রাশেদ খাঁন লেখেন, ‘জুলাই মাসে আওয়ামী লীগের গণহত্যার বিচার ও শহীদদের স্মৃতিচারণ করার জন্য জুলাই পদযাত্রা নামক কর্মসূচি হাতে নেয় এনসিপি! কিন্তু তাদের নেতাদের মুখে আওয়ামী লীগের বিচারের বক্তব্য শোনা যায় না, তারা সারাক্ষণ বিএনপির পতন বা বিএনপির বিরুদ্ধে গণঅভ্যুত্থানের হুমকি দিচ্ছে।’ 

আরো পড়ুন: ‘আ.লীগ ভোট ইঞ্জিনিয়ারিং করেছে, বিএনপিও একই নীলনকশা শুরু করেছে’

তিনি আরো লিখেছেন, ‘এর মূল রহস্য মাননীয় এমপি হান্নান মাসউদ স্যারের অডিও ফাঁসের মধ্য দিয়ে বুঝতে পারলাম। তার এই অডিওতে শোনা যাচ্ছে, সারজিসরা (হাসনাত-সারজিস) আন্দোলনের ..... মেরে দেবে! তারা নাহিদদের অ্যারেস্ট করিয়েছে, এবার আমাদের করানোর পরিকল্পনায় আছে। অর্থাৎ হান্নান মাসউদ স্যারের বক্তব্য মতে, গণঅভ্যুত্থানের সময় হাসনাত-সারজিস আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছিল।’

রাশেদ খাঁনের ফেসবুক পোস্ট 

আরো পড়ুন: শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি: গোলাম পরওয়ার

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লিখেছেন, ‘নাহিদ ইসলাম ১নং সমন্বয়ক আর আসিফ মাহমুদ ৪নং সমন্বয়ক থেকেও ছাত্র উপদেষ্টা হয়। কিন্তু ২ ও ৩নং সমন্বয়ক হয়েও সারজিস-হাসানাত উপদেষ্টা হতে পারেননি। এর উত্তর আমি ৭ আগস্ট রাতে পেয়েছিলাম। একজন ছাত্র উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার আগে আমাকে বলেছিল— ভাই, হাসনাত-সারজিস জাতির সঙ্গে বেইমানি করেছে। অর্থাৎ হাসনাত-সারজিস গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করার কারণে ছাত্র উপদেষ্টা হতে পারেননি, কিন্তু তাদের পেছনে থেকেও আসিফ মাহমুদ ছাত্র উপদেষ্টা হয়ে যায়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App