×

আন্তর্জাতিক

তেহরানের বিমানবন্দরে তীব্র হামলা, জ্বলছে উড়োজাহাজ-ধোঁয়ার কুণ্ডলী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৯:২৩ এএম

তেহরানের বিমানবন্দরে তীব্র হামলা, জ্বলছে উড়োজাহাজ-ধোঁয়ার কুণ্ডলী

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের বিমান হামলার পর তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আগুন ও বিস্ফোরণের দৃশ্য। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা শনিবার (৭ মার্চ) পর্যন্ত সপ্তম দিনের মতো চলছে। দেশ দুইটি যৌথভাবে ইরানের ওপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রধান বিমানবন্দরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। মেহরাবাদ বিমানবন্দরের কাছে বিশাল বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। এটি তেহরানের প্রধান বাণিজ্যিক বিমানবন্দর।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিও ফুটেজে ইরানের ব্যস্ততম ও প্রধান অভ্যন্তরীণ বিমানবন্দর মেহরাবাদে জ্বলন্ত বিমান ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

গতকাল শুক্রবারের স্যাটেলাইট চিত্রে বিমানবন্দরটিতে বেশ কয়েকটি উড়োজাহাজ অবস্থান করতে দেখা গিয়েছিল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিমানবন্দরের কিছু অংশে হামলা হওয়ার খবর দিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে ‘নতুন দফায় ব্যাপক বিমান হামলা’ শুরু করার ঘোষণা দেওয়ার পর এ ঘটনা ঘটলো।

এর আগে গত ৪ মার্চও এ বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইসরায়েল। সে সময় তারা দাবি করেছিল, ইসরায়েলি বিমান বাহিনীর জন্য হুমকি— এমন প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা ধ্বংস করতে এ হামলা চালানো হয়েছে, যার মধ্যে বিমানবন্দরের হেলিকপ্টার তৈরির অংশটিও ছিল।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে

প্রধানমন্ত্রী ৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে

শেরপুরে বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুরে বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

প্রকল্প আছে সংস্কার নেই; সিংগাইরের চার সড়কে দুর্ভোগ!

প্রকল্প আছে সংস্কার নেই; সিংগাইরের চার সড়কে দুর্ভোগ!

মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না

এনসিপির হুঁশিয়ারি মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App