×

আন্তর্জাতিক

রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:৩৬ পিএম

রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১২

ছবি: সংগৃহীত

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনজুড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) রাত থেকে শনিবার (৭ মার্চ) ভোর পর্যন্ত চালানো এই হামলায় শিশুসহ আরও অনেক মানুষ আহত হয়েছেন।

আরো পড়ুন: সৌদিতে একের পর এক ইরানের ড্রোন হামলা

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানে। এতে ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং অন্তত ১০ জন নিহত হন।

খারকিভের মেয়র ইহর তেরেখভ জানান, নিহতদের মধ্যে দুইজন নারী এবং তাদের দুই শিশু সন্তানও রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কি না, তা খুঁজে দেখতে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাতভর রাশিয়া ২৯টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ৪৮০টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল সাধারণ মানুষের বসতবাড়ির পাশাপাশি দেশের জ্বালানি ও রেল অবকাঠামো।

সামাজিক মাধ্যমে জেলেনস্কি লিখেছেন, রাশিয়া পরিকল্পিতভাবে ইউক্রেনের আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করার চেষ্টা করছে। তিনি এই পরিস্থিতি মোকাবিলায় পশ্চিমা মিত্রদের কাছে আরও সামরিক সহায়তার আহ্বান জানান।

আরো পড়ুন: আনুষ্ঠানিকভাবে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান

তবে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা শুধুমাত্র ইউক্রেনের ‘সামরিক লক্ষ্যবস্তু’তেই হামলা চালিয়েছে। রুশ সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা রাতভর ইউক্রেনের ১২০টিরও বেশি ড্রোন ভূপাতিত করেছে।

সূত্র: দ্য মস্কো টাইমস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App