×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে হত্যার চেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ১০:৫১ পিএম

পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে হত্যার চেষ্টা

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে ভোটের আবহ তৈরি হতেই আবারও সামনে এলো রাজনৈতিক সহিংসতার পুরনো চিত্র।

বুধবার (১১ মার্চ) সকালে দক্ষিণ ২৪ পরগনার পবিত্র তীর্থক্ষেত্র গঙ্গাসাগরে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে খুনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শান্ত এই জনপদে নতুন করে খুনের রাজনীতির আতঙ্ক ছড়িয়েছে।

বিজেপি নেতৃত্বের দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিরোধীদের কণ্ঠস্বর স্তব্ধ করার একটি পরিকল্পিত সন্ত্রাস। স্থানীয় বিজেপি নেতা অরুণাভ দাস অভিযোগ করেন, সাগরের তৃণমূল বিধায়ক বঙ্কিম হাজরার দুর্নীতির মুখোশ খুলে দেওয়ার কারণেই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, শান্ত সাগরে খুনের রাজনীতি শুরু করলো তৃণমূল। বিধায়কের জামাই স্বপন প্রধান কীভাবে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন, সাধারণ মানুষ তার জবাব চাইছেন। আগে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হতো, এখন সরাসরি খুনের চেষ্টা করা হচ্ছে।

এলাকার বিজেপি কর্মীদের মতে, সাগর মেলাকে কেন্দ্র করে হওয়া দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন জনপ্রিয় নেতা ত্রিলোকেশ বাবু। সে কারণেই তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App