×

আন্তর্জাতিক

ইরানি দূতাবাসের ৫ কর্মীকে সৌদি আরব ছাড়ার নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১১:২৬ পিএম

ইরানি দূতাবাসের ৫ কর্মীকে সৌদি আরব ছাড়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কে আবারও বড় ধরনের ফাটল ধরেছে। সৌদি আরবে অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগে দেশটিতে নিযুক্ত ইরানের সামরিক অ্যাটাশে, তার সহকারী এবং দূতাবাসের আরও তিন কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য ছাড়ার নির্দেশ দিয়েছে রিয়াদ।

শনিবার (২১ মার্চ) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে এই আদেশ দেয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের ওপর ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষের দাবি, এসব হামলার সিংহভাগই প্রতিহত করা হয়েছে। তবে সর্বশেষ গত রবিবার ভোরে রিয়াদের আকাশে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করা হলেও অন্য দুটি জনশূন্য এলাকায় গিয়ে পড়েছে।

আরো পড়ুন: ইরানের ছোঁড়া ৯২ শতাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েল

গত সপ্তাহে দ্য নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং ইরানকে কঠোরভাবে আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য তাকে উদ্বুদ্ধ করছেন।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছিল, যুবরাজ বিন সালমান প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহর সেই বিখ্যাত পরামর্শটিই আবার মনে করিয়ে দিয়েছেন, ‘সাপের মাথা কেটে ফেলো’। ২০১০ সালে উইকিলিকসের ফাঁস হওয়া দাফতরিক তারবার্তাতেও দেখা গিয়েছিল যে, সৌদিসহ উপসাগরীয় নেতারা ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের জোরালো সামরিক পদক্ষেপের আহ্বান জানিয়েছিলেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদ যখন উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করছিল, ঠিক তখনই শহরটিতে হামলা চালায় ইরান। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান একে ‘কাকতালীয়’ হিসেবে দেখতে নারাজ। তিনি বলেন, ‘কূটনীতি নিয়ে ইরানের মনোভাব কেমন, এটি তারই স্পষ্ট সংকেত। তারা প্রতিবেশীদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে, যা সফল হবে না।’

বৈঠক শেষে প্রিন্স ফয়সাল কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগে যেটুকু বিশ্বাস অবশিষ্ট ছিল, তা এখন পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। আমরা আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিকসহ সব ধরনের ক্ষমতা ব্যবহার করব এই হামলা বন্ধ করতে।’

তিনি আরও জানান, সৌদি আরব ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে।

সৌদি আরবের মতো গত সপ্তাহে কাতারও তাদের দেশ থেকে ইরানের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশেসহ সব কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল। কাতারের বিশাল প্রাকৃতিক গ্যাস স্থাপনায় ভয়াবহ হামলার পর দেশটি এই কঠোর সিদ্ধান্ত নেয়।

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্য থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস রফতানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে উৎপাদন পুরোপুরি বন্ধ রাখতে বাধ্য হচ্ছে দেশগুলো। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

২০২৩ সালে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরান কয়েক বছরের শত্রুতা ভুলে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করেছিল। কিন্তু বর্তমান যুদ্ধ সেই সমঝোতাকে পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে। অন্যদিকে, এই অস্থির সময়ের মধ্যেই ইসরায়েল সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে স্পষ্ট করে দিয়েছে যে, ইরানের এই ধারাবাহিক উসকানি বর্তমান ও ভবিষ্যতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ‘মারাত্মক পরিণতি’ বয়ে আনবে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলে আবারো ইরানের হামলা, আহত ১৫

ইসরায়েলে আবারো ইরানের হামলা, আহত ১৫

বাঁশখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

বাঁশখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করার হুমকি দিলো ইরান

এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করার হুমকি দিলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App