×

আন্তর্জাতিক

ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে লেবানন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৬:১১ পিএম

ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে লেবানন

ছবি: বহিষ্কৃত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানি

বৈরুতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানিকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে লেবানন। আগামী রোববারের (২৯ মার্চ) মধ্যে তেহরানের এই কূটনৈতিক প্রতিনিধিকে লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

একই সঙ্গে রেজা শেইবানিকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবেও ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মহাসচিব আব্দুল সাত্তার ইসা ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শেইবানির বিরুদ্ধে গৃহীত সিদ্ধান্তের কথা জানাতে বৈরুতে নিযুক্ত ইরানি চার্জ ডি'অ্যাফেয়ার্স তৌফিক সামাদি খোশখোকে তলব করেছেন।

লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ডেনিস রাহমে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়িছেন, রাষ্ট্রদূতকে সরিয়ে দেওয়া হলেও লেবাননে ইরানি দূতাবাসে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স থাকবেন। তিনিই কূটনৈতিক মিশনটি পরিচালনা করবেন।

আরো পড়ুন: দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একজন নিহত

২০২৪ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সর্বশেষ যুদ্ধের পর থেকে ইরানের সঙ্গে লেবাননের সম্পর্কের যে অবনতি শুরু হয়েছিল, রাষ্ট্রদূত বহিষ্কারের এই সিদ্ধান্ত সেটিরই ধারাবাহিকতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিরাপত্তা শঙ্কায় হাদি হত্যার আসামিদের দিল্লিতে স্থানান্তর

নিরাপত্তা শঙ্কায় হাদি হত্যার আসামিদের দিল্লিতে স্থানান্তর

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে

রাষ্ট্রপতির বাণী জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে

কে এই মাসুদ উদ্দিন চৌধুরী?

কে এই মাসুদ উদ্দিন চৌধুরী?

‘পূর্ণ বিজয়’ না আসা পর্যন্ত লড়াই করবে ইরান

‘পূর্ণ বিজয়’ না আসা পর্যন্ত লড়াই করবে ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App