×

আন্তর্জাতিক

হরমুজ অবরোধে ট্রাম্পের পাশে নেই ন্যাটো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:২৯ এএম

হরমুজ অবরোধে ট্রাম্পের পাশে নেই ন্যাটো

হরমুজ অবরোধে ট্রাম্পের পাশে নেই ন্যাটো। ছবি- সংগৃহীত

ইরানের সঙ্গে উত্তেজনার জেরে হরমুজ প্রণালি অবরোধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছেন, তাতে সাড়া দেয়নি ন্যাটোভুক্ত দেশগুলো। সোমবার (১৩ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, যখন যুদ্ধাবস্থা পুরোপুরি নিরসন হবে, কেবল তখনই তারা হরমুজ নিয়ে কোনো হস্তক্ষেপে যাবে। এর আগে সামরিক শক্তিতে কোনো ধরণের অবরোধে জড়াতে আগ্রহী নয় তারা।

গত রোববার (১২ এপ্রিল) ট্রাম্প দাবি করেছিলেন যে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অবরোধ আরোপে বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলোও তার সঙ্গে যোগ দেবে। কিন্তু ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ন্যাটোর প্রভাবশালী দেশগুলোর নেতারা সেই দাবি নাকচ করে দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ বলছে, মিত্রদের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হতে পারেন ট্রাম্প, যা মূলত ন্যাটো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান সম্পর্কে নতুন করে ফাটল ধরাতে পারে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন,‘আমরা এই মুহূর্তে কোনো অবরোধকে সমর্থন করছি না। আমাদের ওপর নানা দিক থেকে চাপ থাকলেও সিদ্ধান্ত স্পষ্ট—আমরা এই যুদ্ধে সরাসরি জড়িত হব না।’ ব্রিটেনের পাশাপাশি জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড এবং গ্রিসও হরমুজ প্রণালিতে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি সরাসরি উড়িয়ে দিয়েছে।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কিছুটা মধ্যপন্থা অবলম্বনের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, ব্রিটেন ও অন্যান্য দেশের সঙ্গে একটি সংলাপের আয়োজন করবে ফ্রান্স, যেখানে হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে একটি ‘আন্তর্জাতিক মিশন’ গঠনের ব্যাপারে আলোচনা হতে পারে। তবে ম্যাক্রোঁ স্পষ্ট করে দিয়েছেন যে, এই মিশন বা পদক্ষেপ তখনই শুরু হবে যখন পরিস্থিতি অনুকূল হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৩ থেকে ২৫ আগস্ট ভারত সফর করবেন তারেক রহমান

দাবি ভারতীয় গণমাধ্যমের ২৩ থেকে ২৫ আগস্ট ভারত সফর করবেন তারেক রহমান

মির্জা ফখরুলকে নিয়ে তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস

মির্জা ফখরুলকে নিয়ে তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস

প্রধানমন্ত্রীর সফর নিয়ে কূটনৈতিক বার্তা দিলো ভারত

প্রধানমন্ত্রীর সফর নিয়ে কূটনৈতিক বার্তা দিলো ভারত

বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App