×

জাতীয়

১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২২ পিএম

১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

ছবি :সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ অক্টোবরের ছুটি বাতিল করেছে সরকার। ফলে আগামী ১৭ অক্টোবর শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবাসহ জরুরি পরিষেবাগুলো ছুটির আওতার বাইরে থাকবে। হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও ছুটির আওতার বাইরে থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।

এ ছাড়া বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানার সাধারণ ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. ওয়ালীউল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিরূপ প্রতিক্রিয়া’ হবে, তাই জামিন হলো না এমপি নজরুলের

‘বিরূপ প্রতিক্রিয়া’ হবে, তাই জামিন হলো না এমপি নজরুলের

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা

দুর্গাপূজার ছুটি পাবে না যেসব প্রতিষ্ঠান

দুর্গাপূজার ছুটি পাবে না যেসব প্রতিষ্ঠান

১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App