×

জাতীয়

দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, প্রজ্ঞাপন জারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পিএম

দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, প্রজ্ঞাপন জারি

ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিন ছুটি ঘোষণা করে বুধবার (৭ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

তবে টানা এই ছুটির সমন্বয়ে আগামী ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা থাকবে। ওইদিন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস চালু থাকবে।

এর আগে গত সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়। এরই ধারাবাহিকতায় ২২ অক্টোবরকেও ছুটি ঘোষণা করা হয়েছে।

২০-২২ অক্টোবর ছুটি

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। ২২ অক্টোবর বৃহস্পতিবার কর্মদিবস থাকলেও মন্ত্রিসভার অনুমোদনের পর ওই দিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে হলে মানতে হবে যে শর্ত

ফলে ২০, ২১ ও ২২ অক্টোবর টানা তিনদিন দুর্গাপূজার ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি চাকরিজীবীরা টানা পাঁচদিনের ছুটি পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ছুটি থাকবে। এর বিপরীতে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিন অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যেসব সেবা ছুটির বাইরে

প্রজ্ঞাপনে জরুরি ও অত্যাবশ্যকীয় বিভিন্ন সেবাকে ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবা।

এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন। একইভাবে হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন ও কর্মীদের ক্ষেত্রেও ছুটি প্রযোজ্য হবে না।

জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোও প্রয়োজন অনুযায়ী ছুটির আওতার বাইরে থাকবে।

ব্যাংক ও আদালতের বিষয়ে পৃথক নির্দেশনা

ছুটির সময়ে ব্যাংক কার্যক্রম পরিচালনার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

অন্যদিকে বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি কার্যকরের বিষয়ে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

হানিফসহ চারজনের ‘মানবতাবিরোধী’ মামলার রায় যে কোনো দিন

কুষ্টিয়ায় ৬ হত্যা হানিফসহ চারজনের ‘মানবতাবিরোধী’ মামলার রায় যে কোনো দিন

দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, প্রজ্ঞাপন জারি

দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, প্রজ্ঞাপন জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App