×

আন্তর্জাতিক

ইরানের ওপর মার্কিন অবরোধকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে চীনের হুঁশিয়ারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পিএম

ইরানের ওপর মার্কিন অবরোধকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে চীনের হুঁশিয়ারি

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। ছবি- সংগৃহীত

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নৌ-অবরোধ জারির কড়া সমালোচনা করেছে চীন। বেইজিং এই পদক্ষেপকে ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ হিসেবে অভিহিত করে সতর্ক করেছে যে, এটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও উসকে দেবে। পাকিস্তানে দুই দেশের মধ্যকার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার ঠিক একদিন পর গত সোমবার থেকে এই অবরোধ কার্যকর করে ওয়াশিংটন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রের এই একতরফা অবরোধ বর্তমানে বলবৎ থাকা ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে সরাসরি দুর্বল করে দেবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের আচরণ আন্তর্জাতিক স্থিতিশীলতা নষ্ট করার পাশাপাশি পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

এদিকে, ইরানকে চীনের পক্ষ থেকে নতুন বিমান প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করার যে খবর ছড়িয়েছে, তাকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে উড়িয়ে দিয়েছেন জিয়াকুন। মূলত তেহরানকে বেইজিং সামরিক সহায়তা দিচ্ছে—এমন খবরের ভিত্তিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এর জবাবে মুখপাত্র স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র যদি মিথ্যে অজুহাত তৈরি করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর জেদ ধরে, তবে বেইজিং অবশ্যই এর বিপরীতে কঠোর পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।

বিবিসির কূটনৈতিক সংবাদদাতা জেমস ল্যান্ডেল মনে করেন, চীনের এই শক্ত অবস্থানের পেছনে বড় কারণ হলো জ্বালানি নিরাপত্তা। চীন তাদের চাহিদার বড় একটি অংশ ইরান থেকে আমদানি করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের স্থিতিশীলতা বজায় রাখা বেইজিংয়ের অন্যতম প্রধান স্বার্থ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

সরিষাবাড়ী যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সোনারগাঁও আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

কৃষিমন্ত্রী বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App