×

আন্তর্জাতিক

এবার তিন সমুদ্রপথ বন্ধের হুঁশিয়ারি ইরানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩১ পিএম

এবার তিন সমুদ্রপথ বন্ধের হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের পাল্টা জবাব হিসেবে কৌশলগত তিনটি সমুদ্রপথ অবরোধের হুমকি দিল ইরান। তেহরানের এই কঠোর অবস্থান ওয়াশিংটনকে ভীষণ বিপাকে ফেলবে।

বুধবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানি সামরিক বাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে,‘ মার্কিন নৌ-অবরোধ অব্যাহত থাকলে কেবল লোহিত সাগরই নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেওয়া হবে।’ 

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে একে বর্তমান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।’

তিনি আরো বলেন, “ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং লোহিত সাগরে কোনও ধরনের আমদানি-রফতানি চলতে দেবে না। জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় ইরান চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালিকে শিগগিরই মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

হরমুজ প্রণালিকে শিগগিরই মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

মেহেরপুরে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার

লিড ২২৮ রানের, ৪২৬ রানে অলআউট বাংলাদেশ

লিড ২২৮ রানের, ৪২৬ রানে অলআউট বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App