×

আন্তর্জাতিক

হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৮ পিএম

হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন ও কঠোর শর্তারোপ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। 

বাহিনীটি জানিয়েছে, এই জলপথ অতিক্রম করতে হলে এখন থেকে ইরানি সামরিক বাহিনীর আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হামানেহ জানিয়েছেন, ‘যদি ইরানের বন্দরগুলোর ওপর সামুদ্রিক অবরোধ অব্যাহত থাকে, তবে ইরানও পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।’

শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা দিয়ে বলেন, ‘হরমুজ প্রণালী এখন থেকে বাণিজ্যিক জাহাজের চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত।’

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। পরে এ নিয়ে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘বেসামরিক জাহাজগুলোকে চলাচলের জন্য একটি নির্দিষ্ট রুট বা পথ ব্যবহার করতে হবে। আর যুদ্ধজাহাজের এই প্রণালী অতিক্রম করার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, ‘শুধু আইআরজিসির অনুমতি সাপেক্ষে এই চলাচল সম্ভব হবে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘যুদ্ধ নিয়ে হওয়া চুক্তি ও লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অন্যদিকে, ইসমাইল বাঘাই দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানিয়েছেন, ‘তাদের নির্ধারিত নির্দিষ্ট রুট দিয়ে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল করতে দেওয়া হবে। যদি ইরানের বন্দরগুলোর ওপর সামুদ্রিক অবরোধ অব্যাহত থাকে, তবে ইরানও পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। ইরান হরমুজ প্রণালীর রক্ষক ও প্রয়োজনে তারা নমনীয়তা প্রদর্শন করবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App