×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে দুটি জাহাজে ইরানের গুলি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পিএম

হরমুজ প্রণালিতে দুটি জাহাজে ইরানের গুলি

ছবি- সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অন্তত দুটি কনটেইনার জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে ইরান। গত সপ্তাহান্তে হরমুজ প্রণালি থেকে একটি ইরানি কনটেইনার জাহাজ জব্দ ও ভারত মহাসাগরে ইরান-সংশ্লিষ্ট একটি তেলবাহী জাহাজে মার্কিন বাহিনীর আরোহণের কয়েক দিন পর এই পাল্টা হামলা হলো।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ সামরিক বাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস, ইউকেএমটিও, জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ৫৫ মিনিটে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে প্রথম জাহাজে হামলা চালায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসি। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিবেশগত ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

সংস্থাটির দাবি, ইরানের নৌযান কোনো সতর্কবার্তা না দিয়েই সরাসরি গুলি চালায়। দ্বিতীয় হামলার শিকার কার্গো জাহাজ কর্তৃপক্ষ জানায়, তাদের লক্ষ্য করেও গুলি চালানো হয়। জাহাজটি এখন সাগরে স্থির অবস্থায় রয়েছে। এই হামলায়ও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস ও তাসনিম হামলার খবর নিশ্চিত করেছে। ফারস নিউজ দাবি করেছে, ইরান হরমুজ প্রণালির ওপর তাদের আইনগত নিয়ন্ত্রণ প্রয়োগ করছে।

পারস্য উপসাগরের এই সরু নৌপথ দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের ২০ শতাংশ পরিবহন হয়। ওমান ও ইরানের জলসীমার মধ্যে অবস্থিত হলেও এই প্রণালি আন্তর্জাতিক নৌপথ হিসেবে স্বীকৃত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App