×

আন্তর্জাতিক

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পিএম

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু

ছবি : সংগৃহীত

ইরান দুই মাসেরও বেশি সময় পর রাজধানী তেহরান থেকে বাণিজ্যিক বিমান চলাচল পুনরায় শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া ফ্লাইটগুলো শনিবার থেকে আবার চালু হয় বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্তাম্বুল, মাস্কাট এবং সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে ফ্লাইট পরিচালনা করা হয়। একই সঙ্গে রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরান এয়ার ৫৬ দিন পর তেহরান থেকে মাশহাদে প্রথম ফ্লাইট চালায় বলে জানিয়েছে ইরনা।

কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই বাকু, নাজাফ, বাগদাদ ও দোহাসহ আরও কয়েকটি গন্তব্যে ফ্লাইট চালু করা হবে। ইরান এয়ারপোর্টস অ্যান্ড এয়ার ন্যাভিগেশন কোম্পানির প্রধান মোহাম্মদ আমিরানি বলেন, দেশের পূর্বাঞ্চল—যা তুর্কমেনিস্তান, আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তঘেঁষা—সেখানে অভ্যন্তরীণ ও ট্রানজিট ফ্লাইটকে অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়া মাশহাদ, জাহেদান, কেরমান, ইয়াজদ ও বিরজান্দের মতো প্রাদেশিক বিমানবন্দরগুলোকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোর সঙ্গে নতুন রুট নির্ধারণ এবং ট্রানজিট ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলেছে। আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। যদিও কাতার ও সংযুক্ত আরব আমিরাত ধীরে ধীরে তাদের আকাশসীমা খুলে দিয়েছে, তবুও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।

অন্যদিকে হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার কারণে জ্বালানি সংকটের আশঙ্কাও বাড়ছে, যা বৈশ্বিক বিমান চলাচলে নতুন চাপ তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

সূত্র: আল-জাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App