×

আন্তর্জাতিক

ফ্রান্সের নেতৃত্বে হরমুজ প্রণালিতে শিগগির আন্তর্জাতিক অভিযান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:০৬ পিএম

ফ্রান্সের নেতৃত্বে হরমুজ প্রণালিতে শিগগির আন্তর্জাতিক অভিযান

ছবি- সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও নৌ চলাচল নিরাপদ রাখতে একটি আন্তর্জাতিক ‘প্রতিরক্ষামূলক’ মিশন চালুর ঘোষণা দিয়েছে ফ্রান্স। শুক্রবার (১ মে) দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট জানান, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর উদ্যোগে নেওয়া এই অভিযানটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হবে।

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ফ্রান্স ইতোমধ্যে ওই অঞ্চলে নৌবাহিনী মোতায়েন করেছে। এই নতুন মিশনের মূল লক্ষ্য হলো ফরাসি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, আটকে পড়াদের দেশে ফিরিয়ে আনা এবং সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা বজায় রাখা। মিশনটি সম্পূর্ণ 'প্রতিরক্ষামূলক' হবে এবং এর মাধ্যমে সমুদ্রপথে মাইন অপসারণ কার্যক্রমও পরিচালনা করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেন,'হরমুজ প্রণালির আশপাশের দেশগুলোর সঙ্গে সমন্বয় করেই এই মিশন পরিচালিত হবে। পরিকল্পনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণ অংশীদারদের কাছে তা উপস্থাপন করা হয়েছে।' তিনি আরও জানান, পরিস্থিতি অনুকূলে এলে দ্রুত নৌ চলাচল স্বাভাবিক করতে জাহাজগুলোকে প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা দেওয়া হবে।

মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ জলপথে অস্থিরতা বাড়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। ফ্রান্সের এই উদ্যোগের মাধ্যমে সমুদ্রপথে চলাচলের ঝুঁকি কমিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করা হচ্ছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো

সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো

শেষ মুহূর্তের গোলে ঘানার উল্লাস

শেষ মুহূর্তের গোলে ঘানার উল্লাস

যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা সমঝোতা: লাভের পাল্লা কার দিকে?

যুক্তরাষ্ট্র-ইরান ১৪ দফা সমঝোতা: লাভের পাল্লা কার দিকে?

দুপুরের মধ্যে দেশের ১৩ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা

দুপুরের মধ্যে দেশের ১৩ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App