×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির সাফল্যে মোদির কৃতজ্ঞতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৮:৫২ পিএম

পশ্চিমবঙ্গে বিজেপির সাফল্যে মোদির কৃতজ্ঞতা

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উল্লেখযোগ্য সাফল্যের পর দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই অর্জনকে দীর্ঘদিনের পরিশ্রম, সংগ্রাম ও আত্মত্যাগের ফল হিসেবে উল্লেখ করেছেন।

সোমবার (৪ মে) সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় মোদি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপির এই সাফল্য আকস্মিক নয়; বরং বছরের পর বছর ধরে কর্মীদের নিরলস প্রচেষ্টার ফল। প্রতিকূল পরিস্থিতিতেও যারা দলের আদর্শ ধরে রেখেছেন, তাদের প্রতি তিনি শ্রদ্ধা জানান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন কাজ করে কর্মীরা নানা বাধা অতিক্রম করে মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়েছেন। তাদের এই ভূমিকার কারণেই দলের অবস্থান শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মোদি উল্লেখ করেন, এই সাফল্য শুধু দলের নয়-এটি সাধারণ মানুষের সমর্থন এবং উন্নয়নমুখী একটি নতুন পশ্চিমবঙ্গ গড়ার আকাঙ্ক্ষার প্রতিফলন। ভবিষ্যতেও একই উদ্যমে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জয়ের পর বাঙালি রূপে মোদী, ধুতি-পাঞ্জাবিতে বিজয়োল্লাস

জয়ের পর বাঙালি রূপে মোদী, ধুতি-পাঞ্জাবিতে বিজয়োল্লাস

বিজেপির জয়ের পর অমিত শাহের কড়া বার্তা

বিজেপির জয়ের পর অমিত শাহের কড়া বার্তা

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো বিলুপ্ত ঘোষণা করেছে বিসিবি

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো বিলুপ্ত ঘোষণা করেছে বিসিবি

শিক্ষকদের বেতন বাড়বে কি? যা বলছে মন্ত্রণালয়

নবম পে স্কেল শিক্ষকদের বেতন বাড়বে কি? যা বলছে মন্ত্রণালয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App