×

আন্তর্জাতিক

ট্রাম্পকে ‘অযোগ্য’ ভাবছেন বেশিরভাগ মার্কিনি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:০৫ পিএম

ট্রাম্পকে ‘অযোগ্য’ ভাবছেন বেশিরভাগ মার্কিনি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

সম্প্রতি প্রকাশিত এক যৌথ জনমত জরিপে অধিকাংশ মার্কিন নাগরিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে দায়িত্ব পালনের অনুপযুক্ত বলে মত দিয়েছেন। ইরান সংঘাত ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আশঙ্কায় প্রেসিডেন্টের প্রতি এই অনাস্থা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের সক্ষমতা নিয়ে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। দ্য ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও ইপসোসের যৌথ জনমত জরিপে অংশ নেওয়া ৫৯ শতাংশ নাগরিক মনে করেন ট্রাম্পের প্রয়োজনীয় মানসিক সক্ষমতা নেই। বিপরীতে মাত্র ৪০ শতাংশ তাকে এই পদের জন্য সক্ষম মনে করেন।

শারীরিক সক্ষমতার ক্ষেত্রেও জরিপের চিত্র নেতিবাচক। জরিপ অনুযায়ী, ৫৫ শতাংশ উত্তরদাতা মনে করেন ট্রাম্প শারীরিকভাবে সুস্থ নন এবং ৪৪ শতাংশ তাকে সুস্থ মনে করেন। এছাড়া ৫৪ শতাংশ অংশগ্রহণকারী ট্রাম্পকে শক্তিশালী নেতা হিসেবে মানতে নারাজ। প্রায় ৬৭ শতাংশ নাগরিকের মতে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ট্রাম্প যথেষ্ট বিচার-বিবেচনা করেন না।

বিশ্লেষকদের ধারণা, হরমুজ প্রণালি ঘিরে ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা জনগণের মধ্যে এই অসন্তোষ তৈরি করেছে। বিশেষ করে, অর্ধেকের বেশি মানুষ আগামী এক বছরে জ্বালানি তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করছেন। মাত্র ২১ শতাংশ নাগরিক পরিস্থিতির উন্নতির আশা দেখছেন।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংস্থার জরিপেও ট্রাম্পের প্রতি মার্কিনিদের এই ক্রমবর্ধমান অনাস্থার চিত্র ধারাবাহিকভাবে উঠে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাতে ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আভাস

রাতে ঢাকাসহ ১১ জেলায় ঝড়ের আভাস

অন্য দেশের সঙ্গে তুলনা করলেই মার্কিন চুক্তি স্পষ্ট হবে

পররাষ্ট্রমন্ত্রী অন্য দেশের সঙ্গে তুলনা করলেই মার্কিন চুক্তি স্পষ্ট হবে

শরণখোলায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরন শুরু

শরণখোলায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরন শুরু

পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, চূড়ান্ত করতে আসছেন অমিত শাহ

পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, চূড়ান্ত করতে আসছেন অমিত শাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App