×

জাতীয়

নয় দিনে ৫১ স্থানে হাতবোমা, ৪৫ গাড়িতে আগুন: পুলিশ সদরদপ্তর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ পিএম

নয় দিনে ৫১ স্থানে হাতবোমা, ৪৫ গাড়িতে আগুন: পুলিশ সদরদপ্তর

ফাইল ছবি

গত নয় দিনে দেশের ৫১ স্থানে হাতবোমা বিস্ফোরণ ও ৪৫ যানবাহনে আগুন দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার (১৬ নভেম্বর) পুলিশ সদরদপ্তর জানিয়েছে, গত ৭ থেকে ১৫ নভেম্বর এসব ঘটনা ঘটে। সহিংসতার এসব ঘটনায় ২১টি মামলা ও ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

হাতবোমা বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনাতেও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বোমাবাজি ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এসব নাশকতা প্রতিরোধে দেশের সব জেলার পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। পাশাপাশি ঢাকাসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের তল্লাশিচৌকি ও টহল জোরদার করা হয়েছে।

পুলিশ সদরদপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল বৃদ্ধি, তল্লাশিচৌকি স্থাপন এবং দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

‘নিষিদ্ধ সংগঠন এবং কার্যক্রম নিষিদ্ধ দলের নাশকতা সৃষ্টির অপচেষ্টা’ রুখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর কোনো ধরনের সুযোগ কাউকে দেওয়া হবে না। কেউ নাশকতা সৃষ্টির অপচেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

করদাতাদের জন্য সুখবর, বাড়ল ভ্যাট রিটার্ন জমার সময়

করদাতাদের জন্য সুখবর, বাড়ল ভ্যাট রিটার্ন জমার সময়

নয় দিনে ৫১ স্থানে হাতবোমা, ৪৫ গাড়িতে আগুন: পুলিশ সদরদপ্তর

নয় দিনে ৫১ স্থানে হাতবোমা, ৪৫ গাড়িতে আগুন: পুলিশ সদরদপ্তর

হজের বর্ধিত কোটায় নিবন্ধনের সুযোগ, সময় ৭ দিন

হজের বর্ধিত কোটায় নিবন্ধনের সুযোগ, সময় ৭ দিন

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App