×

রাজস্ব

করদাতাদের জন্য সুখবর, বাড়ল ভ্যাট রিটার্ন জমার সময়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:২২ পিএম

করদাতাদের জন্য সুখবর, বাড়ল ভ্যাট রিটার্ন জমার সময়

ফাইল ছবি

অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমার সময় আরও ছয় দিন বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো সুদ ও জরিমানা ছাড়াই অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

সোমবার (১৬ নভেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এনবিআর। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার  ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে অতিরিক্ত চাপ তৈরি হয়। এতে অনলাইনে রিটার্ন জমার কার্যক্রম বিঘ্নিত হয়। ফলে নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে সমস্যায় পড়েন করদাতারা।

এ পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে অক্টোবর কর মেয়াদের ভ্যাট রিটার্ন জমার সময়সীমা ২২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কোনো সুদ বা জরিমানা দিতে হবে না।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪(২) ধারায় এনবিআরকে দেওয়া ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

করদাতাদের জন্য সুখবর, বাড়ল ভ্যাট রিটার্ন জমার সময়

করদাতাদের জন্য সুখবর, বাড়ল ভ্যাট রিটার্ন জমার সময়

নয় দিনে ৫১ স্থানে হাতবোমা, ৪৫ গাড়িতে আগুন: পুলিশ সদরদপ্তর

নয় দিনে ৫১ স্থানে হাতবোমা, ৪৫ গাড়িতে আগুন: পুলিশ সদরদপ্তর

হজের বর্ধিত কোটায় নিবন্ধনের সুযোগ, সময় ৭ দিন

হজের বর্ধিত কোটায় নিবন্ধনের সুযোগ, সময় ৭ দিন

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App