×

আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সঙ্গে প্রেসিডেন্টের সাক্ষাৎ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:১৭ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সঙ্গে প্রেসিডেন্টের সাক্ষাৎ

ছবি- সংগৃহীত

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ বৃহস্পতিবার (৭ মে) ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ঠিক কবে এই সাক্ষাৎ হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ জানাননি পেজেশকিয়ান।

চলতি বছরের মার্চে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার দূরদর্শী দৃষ্টিভঙ্গি এবং তার বিনয়ী ও আন্তরিক আচরণ আমাকে মুগ্ধ করেছে।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রথম দিনে এক হামলায় আহত হয়েছিলেন ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি। ওই একই হামলায় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। দীর্ঘ তিন দশক ইরানের নেতৃত্ব দেওয়ার পর ৮৬ বছর বয়সে নিহত হন তিনি। এরপরই ৮৮ সদস্যের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ মোজতবাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করে। গত ৯ মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়।

দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনি কেবল লিখিত বিবৃতি প্রকাশ করে আসছেন। ইরানের রাস্তাঘাটে তার প্রতিকৃতি দেখা গেলেও সরাসরি এখনো তিনি জনসমক্ষে আসেননি। পদাধিকার বলে তিনি এখন ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং বিচার বিভাগ ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App