×

আন্তর্জাতিক

ভারতকে ভয়ানক সব যুদ্ধাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:২৬ পিএম

 ভারতকে ভয়ানক সব যুদ্ধাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সামরিক হেলিকপ্টারসহ বিভিন্ন যুদ্ধাস্ত্র পাচ্ছে ভারত। ছবি- সংগৃহীত

ভারতের জন্য প্রায় ৪২৮ দশমিক ২ মিলিয়ন (৪২ কোটি ৮২ লাখ) ডলারের দুটি প্রতিরক্ষা সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আজ মঙ্গলবার (১৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সহায়তার আওতায় ভারতকে ‘অ্যাপাচি’ হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণ এবং ‘এম৭৭৭ এ২ আল্ট্রা-লাইট হাউইটজার’ কামানের দীর্ঘমেয়াদি লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে।

এর মধ্যে এম-৭৭৭ হাউইটজারের প্যাকেজটির মূল্য প্রায় ২৩ কোটি ডলার। এর অধীনে খুচরা যন্ত্রাংশ, মেরামত, প্রশিক্ষণ, কারিগরি ও মাঠপর্যায়ের সেবা দেওয়া হবে। অন্যদিকে, অ্যাপাচি হেলিকপ্টারের জন্য বরাদ্দ করা হয়েছে ১৯ কোটি ৮২ লাখ ডলার। এই প্যাকেজে যুক্ত থাকবে মার্কিন প্রতিষ্ঠান বোয়িং ও লকহিড মার্টিন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, এই চুক্তি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য পূরণে ভূমিকা রাখবে এবং ভারত-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করবে।

এক বিবৃতিতে ওয়াশিংটন জানিয়েছে, এই সহায়তা ভারতের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা বাড়াবে। তবে এর ফলে এই অঞ্চলের সামরিক ভারসাম্যে কোনো পরিবর্তন আসবে না।

গত এক দশকে যৌথ সামরিক মহড়া, অস্ত্র বিক্রি ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা ধারাবাহিকভাবে বেড়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

ডিএমপি কমিশনার পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App