চীনা প্রেসিডেন্টের যে প্রতিশ্রুতিতে সন্তুষ্ট ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৫১ পিএম
ছবি- সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানে কোনো অস্ত্র না পাঠানোর আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ডোনাল্ড ট্রাম্প বলেন, শি জিনপিং তাকে ‘প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি ইরানে কোনো অস্ত্র পাঠাচ্ছেন না।’ এই প্রতিশ্রুতিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন,‘এটি একটি চমৎকার প্রতিশ্রুতি। আমি তার কথায় বিশ্বাস করি এবং এর প্রশংসা করি।’
এর আগে গত মাসে কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, চীন ইরানে অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে। তবে বেইজিং তখন এই অভিযোগ প্রত্যাখ্যান করে এবং বিষয়টিকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সরাসরি যোগাযোগ সচল রয়েছে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন আরও জটিল আকার ধারণ না করে, তারই একটি কূটনৈতিক বার্তা।
সূত্র: আল-জাজিরা
