×

আন্তর্জাতিক

লেবাননে ফের বিমান হামলা, ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবে ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৩৪ পিএম

লেবাননে ফের বিমান হামলা, ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবে ইরান

ছবি : সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহ এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। চুক্তির আগে বৈরুতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি উপযুক্ত জবাব দেওয়ার কথা জানিয়েছে ইরান।

রোববার (১৪ জুন) এক যৌথ বিবৃতিতে হামলার তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। হামলায় দাহিয়েহতে অবস্থিত হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই সেন্টারটি ইসরায়েলের নাগরিক ও দক্ষিণ লেবাননে মোতায়েনকৃত সেনাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনায় ব্যবহৃত হচ্ছিল।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লক্ষ্যবস্তু হওয়া স্থাপনায় হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থার প্রধান অবস্থান করছিলেন। তবে, হামলার ফলে তিনি নিহত বা আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, অ্যাক্সিওস সাংবাদিক বারাক রাভিদের তথ্য অনুযায়ী, হামলা চালানোর কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডকে এ বিষয়ে অবহিত করেছিল ইসরায়েল।

ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক বাঘের ঘালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর পোস্টে বলেন, দাহিয়েহতে হামলা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র হয় তার প্রতিশ্রুতি বাস্তবায়নের ইচ্ছা রাখে না, নয়তো তা বাস্তবায়নের সক্ষমতা নেই।

তিনি বলেন, আপনি যদি আপনার প্রতিশ্রুতি পূরণ করতে না পারেন তাহলে আলোচনার পথ খোলা রাখাও সম্ভব নয়।

অন্যদিকে, ইরানের সংসদ সদস্য এবং সর্বোচ্চ নেতা মোজতবা সামরিক উপদেষ্টা ইব্রাহিম রেজাই জানিয়েছেন, জায়নবাদী শাসনকে নিয়ন্ত্রণে আনতে পারলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো চুক্তির পথ উন্মুক্ত হতে পারে।

তিনি আরো বলেন, এই উন্মত্ত কুকুরকে নিয়ন্ত্রণে না আনলে চুক্তির কালি শুকানোর আগেই সে আমাদের নিজেদের পায়ে কামড় বসাবে।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশ ও মানুষের কল্যাণে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

মুক্তিযুদ্ধকে খাটো করতে জুলাইকে ব্যবহারকারীরা ‘ধান্ধাবাজ’: আসিফ নজরুল

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

৮ বোর্ডে এইচএসসি পরীক্ষা শেষ, ৯ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App