×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:৩০ এএম

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের বাটলার শহরে একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন স্কাইডাইভার ও একজন পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৪ জুন) বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান স্কাইডাইভ কানসাস সিটি এ তথ্য জানিয়েছে।

মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোল জানায়, কানসাস সিটি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। স্কাইডাইভিং প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, ‘দুঃখজনকভাবে বিমানে থাকা ১২ জনই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।’ নিহতদের স্বজনদের সবাইকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করা পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক এবং বেটস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক ডেনিস জ্যাকবস বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এক ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ বিমানটি স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ২০ মিনিটে উড্ডয়ন করে। তবে এটি পর্যাপ্ত উচ্চতায় যেতে ব্যর্থ হয়। এর মধ্যে হঠাৎ বাম দিকে সজোরে মোড় নেয়ার পর রানওয়ে থেকে প্রায় ৩০০ গজ দূরে বিধ্বস্ত হয়।

এনটিএসবি বিমানটিকে প্যাসিফিক অ্যারোস্পেস ৭৫০এক্সএল মডেলের বলে শনাক্ত করেছে। বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি কোনও বাণিজ্যিক যাত্রীবাহী বিমান নয়, স্থানীয় বিমান ছিল। প্রাথমিকভাবে এটিকে একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা ইউএস প্যারাশুট অ্যাসোসিয়েশন-এর তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে আনুমানিক ৩৫ লাখ স্কাইডাইভ জাম্পের মধ্যে স্কাইডাইভিং-সংশ্লিষ্ট ১৬টি প্রাণহানির ঘটনা ঘটেছিল। মিসৌরির এই দুর্ঘটনা বাদ দিলে গত এক দশকে যুক্তরাষ্ট্রে স্কাইডাইভিং-সংশ্লিষ্ট আটটি প্রাণঘাতী বিমান দুর্ঘটনায় মোট ২৫ জনের মৃত্যু হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

‘বাস্তবে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

রিজভীর দাবিতে শাবনূরের ক্ষোভ ‘বাস্তবে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে দলে নিল আর্সেনাল

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে দলে নিল আর্সেনাল

৫৭ বছরেও ভরপুর যৌবন ধরে রাখার রহস্য কী জেনিফারের

৫৭ বছরেও ভরপুর যৌবন ধরে রাখার রহস্য কী জেনিফারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App