×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নেতানিয়াহুর জন্য পরাজয়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:৫১ পিএম

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নেতানিয়াহুর জন্য পরাজয়

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তিকে ইসরায়েলের জন্য “পরাজয়” এবং বিশেষ করে দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর “ব্যক্তিগত পরাজয়” হিসেবে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার গিডিয়ন লেভি।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে লেভি বলেন, ইরান ইস্যুটি দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর “জীবনের প্রকল্প” ছিল। কিন্তু নতুন চুক্তির প্রেক্ষাপটে ইসরায়েলকে মূল আলোচনার বাইরে রাখা হয়েছে এবং তারা এখন কেবল অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের ওপর নির্ভর করতে পারে।

তার ভাষ্যে, এই ধরনের অন্তর্ঘাতমূলক পদক্ষেপের মধ্যে সম্প্রতি বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলের চালানো হামলাও রয়েছে, যাকে তিনি “হাস্যকর” ও “ছেলেমানুষি হামলা” বলে অভিহিত করেন।

লেভি আরও বলেন, “এটা খুব স্পষ্ট যে ইসরায়েল এই খেলায় হেরে গেছে।” তার মতে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ইসরায়েলের কৌশলগত অবস্থানকে দুর্বল করেছে।

তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা এখনো পুরোপুরি পরীক্ষিত নয়। তার আশঙ্কা, নেতানিয়াহু এমন একটি যুদ্ধবিরতি বা চুক্তি নষ্ট করতে আগ্রহী থাকতে পারেন, যা ইসরায়েলের মূল নিরাপত্তা লক্ষ্য পূরণে ব্যর্থ হবে।

গিডিয়ন লেভি বলেন, “এটি খুবই ভঙ্গুর একটি পরিস্থিতি। ইরান ও যুক্তরাষ্ট্রের চুক্তির অন্যতম বড় চ্যালেঞ্জ হলো লেবাননের পরিস্থিতি।”

তার মতে, ইরান লেবাননের পরিস্থিতিকে চুক্তির সঙ্গে যুক্ত করতে সক্ষম হয়েছে, যা ভবিষ্যৎ বাস্তবায়নকে আরও জটিল করে তুলতে পারে। তিনি বলেন, ইসরায়েল এখনো লেবানন থেকে সেনা প্রত্যাহার করেনি এবং সেখান থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছাও তাদের নেই।

লেভি সতর্ক করে বলেন, যতদিন লেবাননে ইসরায়েলি সেনা উপস্থিত থাকবে, ততদিন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বাস্তবায়ন কঠিন হবে, কারণ সেখানে প্রতিরোধ ও উত্তেজনা অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভুয়া কনের ফাঁদে নিঃসঙ্গ পুরুষরা

ভুয়া কনের ফাঁদে নিঃসঙ্গ পুরুষরা

জ্বালানি সংকটে দেশজুড়ে বিদ্যুতের হাহাকার

জ্বালানি সংকটে দেশজুড়ে বিদ্যুতের হাহাকার

সাভারে ঘিরে ফেলা সেই বাড়িতে যা পেল আইনশৃঙ্খলা বাহিনী

সাভারে ঘিরে ফেলা সেই বাড়িতে যা পেল আইনশৃঙ্খলা বাহিনী

এমপি নাসির উদ্দিনকে শিশির মনিরের খোলা চিঠি

এমপি নাসির উদ্দিনকে শিশির মনিরের খোলা চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App