×

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের ৮ মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:১৩ পিএম

মধ্যপ্রাচ্যের ৮ মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণ উপকূলে সাম্প্রতিক মার্কিন হামলা জবাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে থাকা মার্কিন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এ সময় কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

রোববার (২৮ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইআরজিসি।

আইআরজিসি জানায়, ‘ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।’

আইআরজিসির দাবি, ‘কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এসব হামলায় আটটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই হামলার মাধ্যমে ভবিষ্যতে যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের অবস্থান স্পষ্ট করে দেয়া হয়েছে। আইআরজিসি সতর্ক করে জানায়, শত্রুপক্ষের যেকোনো হামলা বা উসকানির জবাব কঠোরভাবে দেয়া হবে, লক্ষ্যবস্তু ছোট হোক কিংবা বড়—কোনো ক্ষেত্রেই ছাড় দেয়া হবে না।’

নাম প্রকাশ না করার শর্তে এক  মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘বাহরাইন ও কুয়েতের মার্কিন স্থাপনাগুলোতে এখন পর্যন্ত হতাহতের ঘটনা, বড় ধরনের প্রভাব বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য আসা বাকি।’

এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, তারা ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে।

রোববার (২৮ জুন) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার কয়েক ঘণ্টার মাথায় টানা দ্বিতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সপ্তাহ দুয়েক আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারকে সইয়ের পর এটিই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সবচেয়ে বড় ঘটনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী আটক

বরিশালে গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী আটক

দুই দশক ধরে বন্ধ রামগড়ের সেই ‘ভূতের বাড়ি’, এবার বিদ্যালয়টি চালুর উদ্যোগ

দুই দশক ধরে বন্ধ রামগড়ের সেই ‘ভূতের বাড়ি’, এবার বিদ্যালয়টি চালুর উদ্যোগ

ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে

ড. মঈন খান ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে

৫২ কোটির উন্নয়ন কাজ উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী

মুরাদনগর-রামচন্দ্রপুর সড়ক ৫২ কোটির উন্নয়ন কাজ উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App