×

আন্তর্জাতিক

বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু, কলকাতায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:১৯ এএম

বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু, কলকাতায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ

ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই বছর পর আবারও বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হওয়ায় আনন্দের জোয়ার বইছে কলকাতার নিউমার্কেট এলাকায়। ‘এক টুকরো বাংলাদেশ’ নামে পরিচিত এই বাণিজ্যকেন্দ্রের ব্যবসায়ীরা আশা করছেন, পর্যটকদের আগমনে আবারও ফিরে আসবে আগের প্রাণচাঞ্চল্য।

রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ার আগে শনিবার নিউমার্কেটের মারকুইস স্ট্রিট-ফ্রিস্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিউমার্কেটজুড়ে সিসিটিভি (CCTV) নজরদারি আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, বাংলাদেশি অতিথিদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং কোনো সমস্যার মুখোমুখি হলে দ্রুত সহায়তা দেওয়ার বিষয়েও আলোচনা করেন ব্যবসায়ীরা। কলকাতায় আগত বাংলাদেশিরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ পান, সেটিই ছিল বৈঠকের মূল লক্ষ্য।

বৈঠক শেষে ব্যবসায়ীরা নিউমার্কেট এলাকায় স্থাপিত প্রায় ৩৬টি সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে সেগুলোর কার্যকারিতা নিশ্চিত করেন।

দীর্ঘ প্রতীক্ষার পর পর্যটন ভিসা পুনরায় চালু হওয়ায় আনন্দ প্রকাশ করতে ব্যবসায়ীরা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ ও মিষ্টিমুখ করেন। তাদের বিশ্বাস, সরকারের এই সিদ্ধান্তে নিউমার্কেট আবারও আগের মতো ব্যস্ত ও প্রাণবন্ত হয়ে উঠবে।

বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি শুধু নিউমার্কেটের ব্যবসার জন্যই নয়, কলকাতার পর্যটননির্ভর অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই নিউমার্কেট থেকে বড়বাজার- সবখানেই এখন নতুন আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে আবারও পুরোনো কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।

নিউমার্কেটের বস্ত্র ব্যবসায়ী সঞ্জয় মজুমদার বলেন, ‘শুধু মেডিকেল ভিসার ওপর নির্ভর করে ব্যবসা চালানো সম্ভব ছিল না। ফলে পরিবহন থেকে শুরু করে গোটা এলাকার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করছি আবার আগের মতো পরিস্থিতি ফিরবে।’

অন্যদিকে নিউমার্কেটের জনপ্রিয় খাবারের হোটেল কস্তুরী ও খালেকের কর্মচারী সাইফ উদ্দিন বলেন, ‘ব্যবসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। শুধু মেডিকেল ভিসায় যারা আসছিলেন, তাদের ওপর নির্ভর করে ব্যবসা চলছিল না। পর্যটন ভিসা চালু হওয়ায় আমরা ভীষণ খুশি। আমরা আশাবাদী, ফের আগের মতো জমজমাট ব্যবসা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

জাপানের বিপক্ষে ম্যাচের আগে কাঁদলেন ভিনিসিয়ুস

জাপানের বিপক্ষে ম্যাচের আগে কাঁদলেন ভিনিসিয়ুস

মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App