×

আন্তর্জাতিক

আরব সাগরে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১১:৩৭ এএম

আরব সাগরে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ১

ছবি: সংগৃহীত

নিয়ন্ত্রণ হারিয়ে আরব সাগরে আছড়ে পড়েছে মার্কিন নৌবাহিনীর একটি 'এমএইচ-৬০ এস সি হক চপার' হেলিকপ্টার। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে থাকা চার আরোহীর মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, এখনও একজন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) ভোর সাড়ে ৩টায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সাগরে বিধ্বস্ত হওয়ার পর ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি একজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।’

“সাগরে নিয়মিত টহলের অংশ হিসেবে চপার হেলিকপ্টারটিকে পাঠানো হয়েছিল। নিখোঁজ সেই সেনা সদস্যের অনুসন্ধানে নৌবাহিনীর উদ্ধার তৎপরতা চলছে”, বলা হয়েছে কেন্দ্রীয় কমান্ডের বিবৃতিতে।

কোনো হামলার কারণে হেলিকপ্টারটি আছড়ে পড়েনি বলে নিশ্চিত করা হয়েছে নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের বিবৃতিতে। উদ্ধার সেনাসদস্যরাও বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।

বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশের সামরিক এয়ারক্রাফট বহরের অধীন ছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রের যে দু’টি বিমানবাহী রণতরী সর্বক্ষণ মধ্যপ্রাচ্যের জলসীমায় টহল দিয়ে বেড়াচ্ছে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ তার মধ্যে একটি। অপরটির নাম ইউএসএস আব্রাহাম লিঙ্কন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সামরিক অভিযান শুরু থেকে ৮ এপ্রিল যুদ্ধবিরতির আগ পর্যন্ত ৪০ দিনে এ দুই বিমানবাহী রণতরী ব্যাপকভাবে ব্যবহার করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। এ যুদ্ধে কয়েকটি যুদ্ধবিমান ও সামরিক এয়ারক্রাফট হারিয়েছে যুক্তরাষ্ট্র। সেগুলোর মধ্যে সর্বশেষটি হলো এই চপার হেলিকপ্টারটি।

গত জুন মাসে হরমুজ প্রণালিতে যান্ত্রিক গোলোযোগের কারণে মার্কিন বাহিনীর একটি এএইচ-৬৪ অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার ডুবে গিয়েছিল। তবে সেটি আছড়ে পড়ার আগেই পাইলট হেলিকপ্টার থেকে নিজেকে অবমুক্ত করতে পেরেছিলেন।

সূত্র : এবিসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App