×

আন্তর্জাতিক

আব্দুল্লাহি

যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম

যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান

ছবি : সংগৃহীত

ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের সতর্ক করেছে তেহরান। দেশটির সামরিক নেতৃত্ব বলেছে, ভুল হিসাব-নিকাশ বা আগ্রাসী পদক্ষেপের পরিণতি হবে কঠিন এবং তার জবাব হবে ‘দাঁতভাঙা’।

বৃহস্পতিবার (২ জুলাই) এক বার্তায় এ সতর্কবার্তা দেন ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের কমান্ডার মেজর জেনারেল আলী আব্দুল্লাহি। এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ।

দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, প্রয়াত সর্বোচ্চ নেতার নেতৃত্বে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। পাশাপাশি কৌশলগত বৈজ্ঞানিক সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা জোরদারের মাধ্যমে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে।

মেজর জেনারেল আব্দুল্লাহি দাবি করেন, অতীতে ইরানের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন সামরিক অভিযান ও আগ্রাসনের জন্য প্রতিপক্ষকে চড়া মূল্য দিতে হয়েছে। উন্নত সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও তারা প্রত্যাশিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি দেশবাসীকে প্রয়াত সর্বোচ্চ নেতার আসন্ন জানাজায় ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই আয়োজন জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হবে। তাঁর ভাষায়, প্রয়াত নেতার আদর্শ অনুসরণ করাই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।

বার্তার শেষাংশে আলী আব্দুল্লাহি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বাত্মক প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসাইনি খামেনির প্রতি সশস্ত্র বাহিনীর আনুগত্য পুনর্ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

ভিত্তিপ্রস্তরেই আটকে আছে শহীদ আবু সাঈদ তোরণ-জাদুঘর প্রকল্প

বেরোবি ভিত্তিপ্রস্তরেই আটকে আছে শহীদ আবু সাঈদ তোরণ-জাদুঘর প্রকল্প

ইসরায়েল থেকে মাত্র ১ ডলারে ফিলিস্তিনি জমির দখল নিল যুক্তরাষ্ট্র

ইসরায়েল থেকে মাত্র ১ ডলারে ফিলিস্তিনি জমির দখল নিল যুক্তরাষ্ট্র

যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান

আব্দুল্লাহি যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App