ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার পূর্ব উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তীব্র এই কম্পনে কেঁপে ওঠে পুরো অঞ্চল।
শুক্রবার (৩ জুলাই) সকালে এই ভূমিকম্পটি অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বার্তা সংস্থা দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টা ৩১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের প্রায় ১২০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল উত্তর মালুকু প্রদেশের তোবেলো শহর থেকে প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, এই ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই।
সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
