×

আন্তর্জাতিক

পাকিস্তানে গভীর খাদে বাস, নিহত অন্তত ৪০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:৪০ পিএম

পাকিস্তানে গভীর খাদে বাস, নিহত অন্তত ৪০

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন।

শুক্রবার (০৩ জুলাই) বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী শেরানি-ঝোব মহাসড়কের দানাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেডিকেল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার (এমইআরসি) জানায়, কোয়েটা থেকে পেশাওয়ারগামী নিউ মেখতার পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ৪০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের ঝোব ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

উদ্ধার অভিযানে ছয়টি অ্যাম্বুলেন্স, ১২ জন জরুরি চিকিৎসা প্রযুক্তিবিদ এবং ১০টি হালকা পরিবহনযান মোতায়েন করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন, উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। খাইবার পাখতুনখোয়ার উদ্ধারকর্মীরাও অভিযানে অংশ নেনআ

শেরানির ডেপুটি কমিশনার হাজরত ওয়ালি কাকার জানান, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। তবে পথে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের অতিরিক্ত যাত্রীরা এতে ওঠায় যাত্রীর সংখ্যা বেড়ে যাএর

তিনি আরো জানান, আহতদের আশপাশের হাসপাতালে পাঠানো হচ্ছে এবং নিহতদের মরদেহ উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।

আহতদের চিকিৎসার সুবিধার্থে শেরানি ও ডেরা ইসমাইল খান জেলার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এদিকে দুর্গম পাহাড়ি এলাকায় রেসকিউ ১১২২, ফ্রন্টিয়ার কর্পস, পুলিশ, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ত্র ঠেকিয়ে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই

সোনাগাজী অস্ত্র ঠেকিয়ে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই

আসামি ধরতে গিয়ে তিন পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

সোনারগাঁও আসামি ধরতে গিয়ে তিন পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

সন্ধ্যা নদীর ভাঙনে হুমকিতে স্কুল ও সড়ক, জরুরি উদ্যোগ দাবি

সন্ধ্যা নদীর ভাঙনে হুমকিতে স্কুল ও সড়ক, জরুরি উদ্যোগ দাবি

নায়ক প্রশ্ন করলে তিনি ‘পেশাদার’, নায়িকা হলেই ‘বেশি কথা’ : কৃতি

নায়ক প্রশ্ন করলে তিনি ‘পেশাদার’, নায়িকা হলেই ‘বেশি কথা’ : কৃতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App