×

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠলো জাপান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০২:০৮ পিএম

শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠলো জাপান

ছবি: সংগৃহীত

জাপানের ওকিনাওয়া অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (০৩ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ৫ মিনিট) ভূমিকম্পটি অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ওকিনাওয়া জেলার মিয়াকো দ্বীপের হিরারা শহর থেকে ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল হওয়ায় কম্পনটি ব্যাপকভাবে অনুভূত হয়।

এদিকে, এএফপি ও গালফ নিউজ জানিয়েছে, ভূমিকম্পের পর জাপানের ভূমিকম্প গবেষণা সংস্থা সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করে নেয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরের 'রিং অব ফায়ার' অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। প্রতি মাসেই দেশটিতে একাধিকবার ভূমিকম্প আঘাত হানে।

দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছিল ২০১১ সালের ১১ মার্চ। ৯ দশমিক ১ মাত্রার সেই ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে প্রায় ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘যে-ই জিতুক, বাংলা চলচ্চিত্র ও শিল্পীদের স্বার্থে কাজ করতে হবে’

‘যে-ই জিতুক, বাংলা চলচ্চিত্র ও শিল্পীদের স্বার্থে কাজ করতে হবে’

ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল ফিলিস্তিনি গোলরক্ষকের

ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল ফিলিস্তিনি গোলরক্ষকের

আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

বেগম রোকেয়া পদক আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

আর্জেন্টিনার বিপক্ষে যে ৫ কারণে জিততে পারে কেপ ভার্দে

আর্জেন্টিনার বিপক্ষে যে ৫ কারণে জিততে পারে কেপ ভার্দে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App