×

আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল ফিলিস্তিনি গোলরক্ষকের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম

ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল ফিলিস্তিনি গোলরক্ষকের

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির উদীয়মান গোলরক্ষক সালিম আল-আশকার।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) বিবৃতির বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

পিএফএ বলেছে, দখলদার বাহিনীর ছোড়া গুলিতে আল-আশকার নিহত হন। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে উপত্যকাটিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন কয়েক শ ফিলিস্তিনি ক্রীড়াবিদ ও ক্রীড়া ব্যক্তিত্ব।তাদেরই একজন গোলরক্ষক সালিম।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ইসরায়েলের এ আগ্রাসনে এখন পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন।মাত্র পাঁচ মাস আগে আল-আশকার বিয়ে করেছিলেন। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।

আল-আশকারের মৃত্যুতে তার আত্মীয়স্বজন, সতীর্থ, ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনসহ বিশ্ব ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

গত বুধবার চিলির ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো এক বিবৃতিতে জানায়, ৩২ বছর বয়সী ফিলিস্তিনি গোলরক্ষক সালিম আল-আশকারের মর্মান্তিক মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। ইসরায়েলি সেনাবাহিনী তাকে হত্যা করেছে। এ ধরনের ঘটনা ক্রমাগত ঘটে চলায় তারা গভীরভাবে ব্যথিতও। তারা ন্যায়বিচার ও শান্তির আহ্বান জানায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ দাবি, প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুমকি নাহিদের

স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ দাবি, প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুমকি নাহিদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App