×

আন্তর্জাতিক

নিষেধাজ্ঞার পরই বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৯:৫৫ এএম

নিষেধাজ্ঞার পরই বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে ফের বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে ইরানের ওপর নতুন করে বিমান হামলা এবং দেশটির অপরিশোধিত তেল বিক্রির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তিনটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের সাম্প্রতিক হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এই বিমান হামলা চালানো হয়েছে। বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহের জন্য হরমুজ প্রণালীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত করিডোর হিসেবে বিবেচনা করা হয়।

বুধবারের (০৮ জুলাই) বাজার বিশ্লেষণে দেখা গেছে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৮ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৭ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭১ দশমিক ৮১ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার ইরানের হামলার পর ওয়াশিংটন তেহরানের তেল বিক্রির সাধারণ লাইসেন্স বাতিল করলে উভয় বেঞ্চমার্কের দাম প্রায় তিন শতাংশ বেড়েছিল।

গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর আগে বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো। বর্তমানে ইরান এই জলপথের ওপর নিজের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করছে এবং ওমান উপকূলের পরিবর্তে নিজেদের উপকূলঘেঁষা নৌপথ ব্যবহারের জন্য সব জাহাজকে নির্দেশ দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, যুদ্ধপূর্ব সময়ের মতো এই নৌপথ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে।

যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ জরুরি মজুত থেকে তেল ব্যবহার করে সরবরাহ ঘাটতি মোকাবিলার চেষ্টা করছে। এদিকে আমেরিকার পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্যের বরাতে বাজার সূত্র জানিয়েছে, গত সপ্তাহেও দেশটির অপরিশোধিত তেলের মজুত কমেছে। রয়টার্সের এক জরিপে বিশ্লেষকেরা পূর্বাভাস দিয়েছিলেন, ৩ জুলাই সমাপ্ত সপ্তাহে যুক্তরাষ্ট্রের তেলের মজুত প্রায় ২৪ লাখ ব্যারেল কমতে পারে।

সূত্র: রয়টার্স

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, হতাহত ২১

দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, হতাহত ২১

১৩ মিনিটে ৩ গোল! ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে মেসিরা

১৩ মিনিটে ৩ গোল! ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে মেসিরা

তীব্র তাপমাত্রায় মক্কা ও মদিনাতে বিশেষ সতর্কতা জারি

তীব্র তাপমাত্রায় মক্কা ও মদিনাতে বিশেষ সতর্কতা জারি

যুদ্ধের রণক্ষেত্রেই খামেনির শেষ যাত্রা

যুদ্ধের রণক্ষেত্রেই খামেনির শেষ যাত্রা যুদ্ধের রণক্ষেত্রেই খামেনির শেষ যাত্রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App