×

আন্তর্জাতিক

প্রেমিকার বাড়িতে মারধরে প্রাণ গেল কিশোরের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:১৪ পিএম

প্রেমিকার বাড়িতে মারধরে প্রাণ গেল কিশোরের

ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের কাসুম্ভি বিভাগের একটি গ্রামে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী এক কিশোর। মৃত্যুর আগে মাকে ফোন করে তিনি আকুতি জানিয়েছিলেন, “মা, আমাকে এসে বাঁচাও। তারা আমাকে মেরে ফেলবে।”

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত শুক্রবার রাতে মহুয়া খাদা গ্রামে প্রেমিকার সঙ্গে দেখা করতে যান শিব প্রসাদ। সেখানে প্রেমিকার পরিবারের সদস্যদের হাতে ধরা পড়লে তাকে লোহার রড, কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর শিব প্রসাদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের মা কুন্তি দেবী বলেন, বাসা থেকে বের হওয়ার আগে শিব প্রসাদ জানিয়েছিল, কারও কাছ থেকে ৫০ হাজার টাকা আনতে যাচ্ছে। পরে মধ্যরাতে তিনি ছেলের ফোন পান। ফোনে শিব প্রসাদ কাঁদতে কাঁদতে বলেন, “মা, আমাকে এসে বাঁচাও। তারা আমাকে মেরে ফেলবে।”

তিনি আরো জানান, তার ছেলের মাথায় এত গুরুতর আঘাত করা হয়েছিল যে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

সদর পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট শিবাঙ্ক সিং বলেন, গত ১০ জুলাই ভোর ৬টার দিকে শিব প্রসাদের বাবা বাধন লোধী থানায় অভিযোগ করেন যে, রাকেশ লোধী নামে এক ব্যক্তি তার ছেলের ওপর হামলা করেছেন।

পুলিশি তদন্তে জানা যায়, শিব প্রসাদের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার রাতে তিনি প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে পরিবারের সদস্যরা তাকে মারধর করেন।

এ সময় ওই তরুণীকেও মারধর করা হয়। তিনি সামান্য আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

প্রকৃতির কাছে মানুষের হার মানার পাঁচ সিনেমা

প্রকৃতির কাছে মানুষের হার মানার পাঁচ সিনেমা

চট্টগ্রাম বিভাগে বন্যা, প্রাণহানি বেড়ে ৫০

চট্টগ্রাম বিভাগে বন্যা, প্রাণহানি বেড়ে ৫০ ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App