×

আন্তর্জাতিক

বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করবে বিএমডব্লিউ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০১:১৩ পিএম

বিপুলসংখ্যক কর্মী ছাঁটাই করবে বিএমডব্লিউ

ছবি: সংগৃহীত

ইউরোপে অত্যধিক উৎপাদন খরচ এবং চীনে গাড়ি বিক্রি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় জার্মান গাড়ি নির্মাতা জায়ান্ট বিএমডব্লিউ ২০২৭ সালের শেষ নাগাদ তাদের বৈশ্বিক জনবলের প্রায় ৫ শতাংশ (অন্তত ৮ হাজার) কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও ব্লুমবার্গের প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, যেখানে স্পষ্ট বলা হয়েছে যে এই ছাঁটাইয়ের মূল ধাক্কা সামলাতে হবে জার্মানির কর্মীদেরই।

প্রতিবেদন তথ্য অনুযায়ী, বিএমডব্লিউ মূলত গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও অন্যান্য কর্পোরেট বিভাগের কর্মকর্তাদের জন্য একটি বিশেষ বিদায়কালীন প্যাকেজের প্রস্তাব দিচ্ছে। তবে কারখানার সাধারণ শ্রমিকদের এই প্রস্তাবের বাইরে রাখা হয়েছে।

এছাড়াও, প্রতিষ্ঠানটির সিইও মিলান নেদেলকোভিচ এ সপ্তাহেই কর্মীদের সঙ্গে একটি সভায় এই স্বেচ্ছায় চাকরি ছাড়ার কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। এই পরিকল্পনাটি আগামী অক্টোবর থেকে শুরু হয়ে ২০২৭ সাল পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

আরো পড়ুন: আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

জার্মানির অটোমোবাইল শিল্প বাজারের অর্থনৈতিক ধস বেশ কিছুদিন ধরেই দৃশ্যমান। বিএমডব্লিউর এই ঘোষণার মাত্র একদিন আগেই অপর বিখ্যাত কার প্রস্তুতকারক প্রতিষ্ঠান পোরশে ২০৩৫ সালের মধ্যে আরো ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।

অন্যদিকে, দেশের সবচেয়ে বড় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফোক্সভাগেন দীর্ঘস্থায়ী মন্দা সামলাতে প্রায় ১ লাখ কর্মী ছাঁটাইয়ের কথা চিন্তা করছে। জার্মানির মূল ব্যবসায়ী সংগঠন ‘ফেডারেশন অফ জার্মান ইন্ডাস্ট্রিজ’ সতর্ক করে জানিয়েছে যে, বর্তমানে দেশটির শিল্প খাতে প্রতি মাসে প্রায় ১৫ হাজার মানুষ চাকরি হারাচ্ছেন, যা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য এক সংকটময় পরিস্থিতি তৈরি করেছে।

ইউরোপের অন্যতম শীর্ষ অর্থনীতির দেশ জার্মানি টানা কয়েক বছর ধরে প্রায় শূন্য প্রবৃদ্ধির মুখে পড়েছে। বিশেষজ্ঞরা এই পরিস্থিতির জন্য মূলত চরম জ্বালানি সংকটকেই দায়ী করছেন। রাশিয়ার ইউক্রেন অভিযানের পর বার্লিন রুশ তেল ও গ্যাসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটিতে প্রাকৃতিক গ্যাসের দাম আগের তুলনায় প্রায় পাঁচগুণ পর্যন্ত বেড়ে যায়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে লতিফ সিদ্দিকীকে

আজ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে লতিফ সিদ্দিকীকে

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: খরচ, ভিসা ও বৃত্তির তথ্য

অস্ট্রিয়ায় উচ্চশিক্ষা: খরচ, ভিসা ও বৃত্তির তথ্য

তাপপ্রবাহে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষতি ১.৮ বিলিয়ন ডলার

তাপপ্রবাহে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষতি ১.৮ বিলিয়ন ডলার

জাপানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩০

জাপানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App