×

আন্তর্জাতিক

‘চীন ইরানকে অস্ত্র দিলে আমি খুবই হতাশ হবো’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০১:০০ পিএম

‘চীন ইরানকে অস্ত্র দিলে আমি খুবই হতাশ হবো’

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শি জিনপিং আমাকে খুব দৃঢ়ভাবে বলেছেন, তিনি এতে জড়িত থাকবেন না।

তিনি জানান, যদি এমনটি ঘটে, তাহলে আমি খুবই হতাশ হবো।

তিনি দাবি করে বলেন, এ বিষয়ে শি জিনপিংয়ের কাছ থেকে ভিন্ন ধরনের আশ্বাস পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

আরো পড়ুন: চীনা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন থেকে নির্মিত ৩০০ থেকে ৪০০টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেতে পারে ইরান। আনুমানিক ৬ থেকে ৭ কোটি মার্কিন ডলার মূল্যের এই চুক্তিটি নিয়ে আলোচনা চলছে বলে রয়টার্স উল্লেখ করে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা ঘটলে তা হবে অত্যন্ত বিস্ময়কর।

তিনি বলেন, ‘শি জিনপিং আমাকে খুব দৃঢ়ভাবে বলেছেন, তিনি এতে জড়িত থাকবেন না। তিনি জানেন, যদি এমনটি ঘটে, তাহলে আমি খুবই হতাশ হবো।

এর আগে মার্কিন গোয়েন্দা তথ্যের সূত্র ধরে বার্তা সংস্থা সিএনএন জানায়, ইরানকে নতুন প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে যাচ্ছে চীন। তবে ওয়াশিংটনে চীন দূতাবাস সিএনএনের এই দাবিকে পুরোপুরি অসত্য ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

এদিকে, চীন থেকে ইরানের কাছে সম্ভাব্য অস্ত্র সরবরাহের বিষয়ে এখন পর্যন্ত বেইজিং বা তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

নবম পে স্কেলে পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ রেলকর্মী বরখাস্ত

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চপর্যায়ের ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App