×

আন্তর্জাতিক

হামাস

গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়ন ইসরায়েলের ওপর নির্ভরশীল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:২৬ পিএম

গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ বাস্তবায়ন ইসরায়েলের ওপর নির্ভরশীল

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করছে প্রথম ধাপের শর্তগুলো ইসরায়েল কতটা পূর্ণভাবে বাস্তবায়ন করে তার ওপর। এর মধ্যে গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং সব ধরনের সামরিক অভিযান বন্ধ করাকে প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি। খবর আল-জাজিরার

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস বলেছে, যুদ্ধবিরতি চুক্তিতে যেসব বিষয়ে সম্মতি হয়েছে, সেগুলোর বাস্তবায়ন এবং সে বিষয়ে একটি নির্দিষ্ট সময়সূচি নির্ধারণের জন্য প্রথমেই ইসরায়েলকে গাজায় সামরিক অভিযান ও হত্যাযজ্ঞ বন্ধের প্রতিশ্রুতি দিতে হবে। এটিকে তারা চুক্তির পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার অপরিহার্য পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, চুক্তির বাস্তবায়ন এগিয়ে নিতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রয়োজন। এর মধ্যে রয়েছে গাজার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি জাতীয় প্রশাসনিক কমিটি গঠন, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন এবং ইসরাইল-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে বিলুপ্ত করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App